সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকাসহ ১৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

ঢাকাসহ ১৭টি জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

ঢাকাসহ ১৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

ঢাকাসহ দেশের ১৭টি জেলায় সকালের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৩০ আগস্ট) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, শনিবার রাত সাড়ে ৮টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির কারণে জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

বিজ্ঞাপন