বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ‘এনসিপি বয়কট’ স্লোগানে মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীরা ‘এনসিপি বয়কট’ স্লোগানে মিছিল করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ‘এনসিপি বয়কট’ স্লোগানে মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ‘এনসিপি বয়কট’ স্লোগানে মিছিল ও সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। তারা আজ শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিলটি শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি দেন, যদি হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চান, তবে আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপি’র সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

বিজ্ঞাপন