সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
রাজনীতি

১৭ বছরের স্বৈরশাসন মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান বলেন, ১৭ বছরের স্বৈরশাসন মুক্ত করতে সময় লাগবে।

১৭ বছরের স্বৈরশাসন মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান

বাংলাদেশে ১৭ বছর ধরে গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, "১৭ বছরের জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে।"

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, যারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, সরকার তাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ছয় মাস যথেষ্ট সময় নয় এবং সহযোগিতার মনোভাব নিয়ে বিরোধীদলকে এগিয়ে আসার আহ্বান জানান। সরকারের হাতে নেয়া সকল কর্মসূচি যথাসময়ে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, "সরকার নিজের নিয়মে দেশ পরিচালনা করছে, জনগণের যদি কোনো পরামর্শ থাকে, তবে তা সরকারকে দেওয়ার আহ্বান জানাই।"

বিজ্ঞাপন