সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

রাষ্ট্রপতির সাথে সিইসির প্রথম সাক্ষাৎ অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিইসির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতির সাথে সিইসির প্রথম সাক্ষাৎ অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এটি নব-নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ। সাক্ষাতে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

গেল ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর শূন্য আসনে ভোট অনুষ্ঠিত হয়। ২০ আগস্ট সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন।

তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। সামনে ধাপে ধাপে স্থানীয় সরকারের নির্বাচন করবে সাংবিধানিক এ সংস্থাটি।

বিজ্ঞাপন