বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
আন্তর্জাতিক

গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার করেছে কোস্টগার্ড।

গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ২টি নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছাকাছি সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের ড্রোন সমুদ্রে নৌকা ২টির অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান শুরু হয়। কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃতদের মধ্যে ২ জন নারী ও ২ শিশু রয়েছে।

উদ্ধারকৃতদের মধ্যে ২ বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও ছিলেন। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরের এই পথ গ্রিসে প্রবেশের ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষ করে ক্রিট ও গাভদোস দ্বীপে লিবিয়া উপকূল থেকে নৌকায় করে মানুষের আগমন বেড়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

বিজ্ঞাপন