বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজে ইরানের মাইন ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে ইরানের মাইন ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

হরমুজে ইরানের মাইন ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, ইরানের অবরোধ সত্ত্বেও মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে সব মাইন সরিয়ে নিয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান এই প্রণালিতে নতুন করে মাইন পুঁতে, তাহলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের আর্থিক সরবরাহ বন্ধ করার লক্ষ্যে এবং সাম্প্রতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের দীর্ঘদিনের হুমকি স্থায়ীভাবে বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, হরমুজ প্রণালি এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। যদিও ওমানের সঙ্গে সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হয়েছে, তবে প্রণালিটি পুরোপুরি খুলে দেয়া হয়নি।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলতে হলে যুক্তরাষ্ট্রকে সমঝোতার শর্তে ফিরতে হবে।

বিজ্ঞাপন