বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের জন্য ভিসা বাতিলের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের জন্য ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের জন্য ভিসা বাতিলের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিদেশি নাগরিকদের জন্য নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে। এই পদক্ষেপটি অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

যেসব বিদেশি নাগরিক স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন কিন্তু পরে সেখানে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন, তাঁদের ভিসা বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে এই লক্ষ্যে।

২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-ওয়ান বা ব্যবসায়িক এবং বি-টু বা পর্যটন ভিসা এই প্রক্রিয়ার আওতায় থাকবে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্রায় ২ লাখ বিদেশির ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিল হবে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা হিসেবে চিহ্নিত হবে।

বিজ্ঞাপন