মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সরকার ২৪ ডলারে এলএনজি কিনছে, অনুমোদন পেয়েছে ২ কার্গো

সরকার ২৪ ডলারে ২ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

সরকার ২৪ ডলারে এলএনজি কিনছে, অনুমোদন পেয়েছে ২ কার্গো

সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে ২টি এলএনজি কার্গো কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদিত হয়। সেপ্টেম্বর মাসের জন্য ক্রয় করা দুই কার্গোর প্রতি ইউনিটের দাম ২৪ ডলার ২৫ সেন্ট থেকে ২৪ ডলার ৬২ সেন্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এলএনজি সরবরাহ করবে পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন এবং টোটাল এনার্জিস পাওয়ার, ইউকে। বাংলাদেশে আসা কার্গোগুলোর ধারণক্ষমতা সাধারণত ৩২ লাখ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকে।

নতুন দর অনুযায়ী, এক কার্গো এলএনজি কেনায় ৮ কোটি ২৭ লাখ ৪০ হাজার ডলার বা ১ হাজার ১৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা (১২২ দশমিক ৫০ টাকা বিনিময় হার ধরে) ব্যয় হবে।

এটি চলতি বছরের জন্য ৪৬ ও ৪৭ তম এলএনজি কার্গোর ক্রয় অনুমোদন। সোমবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন দেয়া হয়।

এদের মধ্যে রয়েছে, সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া ও ডিএপি সার, মরোক্কো থেকে ৮০ হাজার টন ডিএপি সার এবং রাশিয়া ও কানাডা থেকে যথাক্রমে ৩৫ হাজার টন এবং ৪০ হাজার টন এমওপি সার ক্রয়ের প্রস্তাব।

বিজ্ঞাপন