সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল থেকে পালাচ্ছে মেধাবীরা, উদ্বেগ বাড়ছে

ইসরায়েল থেকে পালাচ্ছে চিকিৎসক, প্রকৌশলীসহ মেধাবীরা, উদ্বেগ বাড়ছে দেশের ভবিষ্যৎ নিয়ে।

ইসরায়েল থেকে পালাচ্ছে মেধাবীরা, উদ্বেগ বাড়ছে

ইসরায়েলের অভ্যন্তরে এক ভয়াবহ পরিবর্তন শুরু হয়েছে, যার ফলে দেশ ছাড়ছেন বহু মানুষ। তাদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবীরা উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছেন। গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মেধাবী ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ২ লাখ ৬৮ হাজার ৫০৯ জন ইসরায়েলি অন্তত তিন মাসের জন্য দেশের বাইরে ছিলেন। এক দশক আগে একই সময়ে এই সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৮৩ হাজার। ফলে দেশ ছাড়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গবেষণার তথ্য অনুযায়ী, যারা দেশ ছাড়ছেন তাদের মধ্যে উচ্চশিক্ষিত মানুষের হার সাধারণ জনসংখ্যার তুলনায় অনেক বেশি। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালে ৫৩০ জন চিকিৎসক ইসরায়েল ত্যাগ করেছেন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশ ইসরায়েলে চিকিৎসাবিদ্যা পড়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক বিভাজন, সামাজিক অস্থিরতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এই প্রবণতার প্রধান কারণ। ২০২৩ সালের অক্টোবরের পর পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে।

ইসরায়েল এখনও অর্থনৈতিকভাবে শক্তিশালী, তবে প্রশ্ন হলো, যে দেশ তার সবচেয়ে দক্ষ মানুষদের ধরে রাখতে পারছে না, তার শক্তির ভিত কতটা নিরাপদ? আজ যারা তিন মাসের জন্য বিদেশে যাচ্ছেন, তাদের কতজন ফিরে আসবেন এবং কতজন স্থায়ীভাবে বিদেশে থেকে যাবেন, তা এখনো অজানা।

গবেষকরা সতর্ক করেছেন যে, যদি এই প্রবণতা দীর্ঘস্থায়ী হয়, তবে এটি দেশের ভবিষ্যতের জন্য বড় সংকট তৈরি করতে পারে।

বিজ্ঞাপন