সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ

ভারতের উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে।

ভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ

ভারতের ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২৪ জন ক্রু ছিলেন। এর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে ২২ জন এখনও নিখোঁজ রয়েছেন।

ভারতীয় কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ ক্রুদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’। এটি শনিবার ওড়িশার পারাদীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে যাওয়ার সময় ডুবে যায়।

জাহাজডুবির কারণ এখনও জানা যায়নি। উদ্ধার অভিযানে ভারতের কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করা হয়েছে। ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এই উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন