সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের অর্থনৈতিক চাপকে ‘পুরোনো কৌশল’ বললেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের অর্থনৈতিক চাপকে পুরনো কৌশল হিসেবে উল্লেখ করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের অর্থনৈতিক চাপকে ‘পুরোনো কৌশল’ বললেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপের উদ্যোগকে ওয়াশিংটনের দীর্ঘদিনের ‘পুরনো’ কৌশল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘অর্থনৈতিক যুদ্ধ নতুন কিছু নয়। মার্কিনিদের পুরোনো কৌশল।’

আরাঘচি আরও বলেন, এটি এমন এক পরিচিত দৃশ্য যা ইরান বহুবার দেখেছে এবং তারা জানে কীভাবে এর মোকাবিলা করতে হয়। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘ওয়াশিংটন আবারও সামরিক হুমকি এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার কথা বলছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির মতে, এই পদক্ষেপগুলো ইরানি জনগণের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের ‘হতাশ’ হয়ে পড়ার প্রমাণ। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের কাছে ‘নতুন কোনো সমাধান নেই’।

এ কারণে পুরোনো অর্থনৈতিক চাপ ও সামরিক হুমকির কৌশলই আবারও ব্যবহার করছে ওয়াশিংটন, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি পুরনো পদ্ধতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

বিজ্ঞাপন