পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আগামী সোমবার, ২৪ আগস্ট, তেহরান সফর করবেন। এই সফরের উদ্দেশ্য হলো আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসিম মুনিরের সফরের মাধ্যমে ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ আরও বাড়বে।
পাকিস্তান সরকারের সূত্র অনুযায়ী, আলোচনায় সাম্প্রতিক সংঘাতের পরিস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও উঠে আসবে।
আসিম মুনির ইরানের নেতাদের সঙ্গে শান্তি, ট্রাম্পের সতর্কবার্তা, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং হুতি ইস্যু নিয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান।