সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পুলিশের পদে রদবদল: ৫ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

পুলিশের ৫ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পুলিশের পদে রদবদল: ৫ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

বিজ্ঞাপন