জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। তিনি রোববার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি তার যোগদানপত্র প্রদান করেন। এর আগে, গত শুক্রবার (২১ আগস্ট) তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগের পর পরদিন শনিবার (২২ আগস্ট) মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।