শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত আমিরের অভিযোগ: বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে হাঁটছে

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী পথে হাঁটছে।

জামায়াত আমিরের অভিযোগ: বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে হাঁটছে

ঢাকায় অনুষ্ঠিত একটি সেমিনারে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ফ্যাসিবাদী পথে হাঁটছে। তিনি বলেন, "৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে, কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে।"

রোববার (২৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, "ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই বিতাড়িত করবে।"

ডা. শফিকুর রহমান বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করার উদ্দেশ্যে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করার অভিযোগও করেন। তিনি দাবি করেন, "একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকে গায়েব করে দেওয়া হয়েছে।"

বিজ্ঞাপন