রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা, তদন্ত শুরু

নরসিংদীর মনোহরদীতে যুবক আকাশ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা, তদন্ত শুরু

নরসিংদীর মনোহরদীতে বাড়িতে ঢুকে আকাশ মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আকাশ কির্ত্তীবাসদী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আকাশ নিজ বাড়িতে গোয়াল ঘরে থাকতেন। সকালে তার বাবা আফতাব উদ্দিন তাকে ঘুম থেকে উঠিয়ে গরুর জন্য ঘাস কাটতে জমিতে চলে যান।

এসময় জরুরি কাজে পার্শ্ববর্তী গ্রামে যান আকাশের মা। পরে বাবা আফতাব উদ্দিন বাড়িতে ফিরে এসে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি প্রতিবেশীদের সহযোগিতায় আকাশকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ হত্যায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।"

বিজ্ঞাপন