শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার আটক।

মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বাগেরহাটের মোংলায় আট বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গত রোববার দুপুরে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সুমন শিশুটিকে একটি মাছের ঘেরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর সুমন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তার বাবা-মাকে ঘটনা জানায়।

শিশুর পরিবার দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি জানার পর পুলিশ শুক্রবার বিকালে সুমন শিকদারকে আটক করে।

ওসি আতিকুর রহমান আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন