যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে দেশের জনগণের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখা এখন যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার।
তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, এ বিষয়টি অগ্রাধিকারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ভ্যান্স জানান, সংঘাত শুরুর প্রথম দিকে তেলের দাম তুলনামূলক বেশি ছিল, কিন্তু বর্তমানে দাম কমেছে। তিনি বলেন, ‘এটাই এক নম্বর লক্ষ্য। দেশজুড়ে সব মার্কিন নাগরিকের জন্য তেল ও গ্যাসের দাম সাশ্রয়ী রাখা।’
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রধান লক্ষ্য হলো ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না দেওয়া।
ভ্যান্সের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম নিয়ে উদ্বেগের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।