শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
অর্থনীতি

দেশে স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম কার্যকর হবে একই দিন সকাল ১০টা থেকে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়। নতুন দামে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বিজ্ঞাপন