রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ ২০ জেলায় চালু

উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি ২০ জেলায় চালু করেছে, উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে।

উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ ২০ জেলায় চালু

বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার।

এ কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির ব্যবহার, পণ্য প্রদর্শনী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। বগুড়া থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী তিন মাসে দেশের ২০টির বেশি জেলায় পরিচালিত হবে।

কর্মসূচির মধ্যে বিভিন্ন অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমো এবং শিক্ষামূলক সেশনের আয়োজন করা হবে। স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করা হবে।

উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, “মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’-এর মাধ্যমে মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সরাসরি কাজ করে উন্নত প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দিতে চাই আমরা।”

প্রতিষ্ঠানটির দাবি, এ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং চিকিৎসকদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

বিজ্ঞাপন