সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হলেন এলডিপির সভাপতি অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে মনোনীত করা হয়েছে।

রোববার দুপুরে বিরোধী জোটের বৈঠক শেষে এই ঘোষণা দেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম। বৈঠকটি মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা করেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এর আগে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। নির্বাচন কমিশন (ইসি) গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে, যার অনুযায়ী ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।

বিজ্ঞাপন