শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সচলে যুক্তরাষ্ট্রকে ইরানের ৬টি শর্ত

হরমুজ প্রণালি সচলে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিয়েছে ইরান, যার মধ্যে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারও অন্তর্ভুক্ত।

হরমুজ প্রণালি সচলে যুক্তরাষ্ট্রকে ইরানের ৬টি শর্ত

হরমুজ প্রণালি পুরোপুরি সচলে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে।

আইআরজিসির বার্তায় বলা হয়েছে, শর্তগুলো পূরণ হলেই কেবল হরমুজ প্রণালি চালু হবে। তবে, জলপথটি ঘিরে টোল বসানোর কোন পরিকল্পনা নেই, এমন তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরানের মূল ভূখণ্ডে যুদ্ধ বন্ধ হলেও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে ইরান এই শর্তগুলো বেধে দিয়েছে।

ইরান ও ওমানের মধ্যে বিকল্প একটি অস্থায়ী রুট তৈরির চুক্তির বিষয়ে আলোচনা চলছে, তবে এটি সাময়িক বন্দোবস্ত বলেও উল্লেখ করা হয়েছে।

আইআরজিসির ছয় দফা শর্তের মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত করা, তেহরানের মূল্যবোধের বিরুদ্ধে হুমকি বন্ধ এবং ইরান ও আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থায়ীভাবে বন্ধ করা।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জোলকদর জানিয়েছেন, যুদ্ধ বা আলোচনা যাই হোক না কেন, এসব দাবি থেকে পিছু হটবে না তেহরান।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সব ধরনের বিকল্প প্রয়োগ করা হবে।

বিজ্ঞাপন