সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি ৭ আগস্ট, শুক্রবার সৌদি আরবের মক্কায় স্বাক্ষর হয়।
এ সম্পর্কে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে, চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সৌদি আরবে পৌঁছান তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান মুনির। তারা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন।
প্রায় এক বছরব্যাপী আলোচনা শেষে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চুক্তির আওতায় তিনটি দেশের যেকোনো একটির বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে তা সকলের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে।