বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫

ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত হয়েছে, আহত ৪৫।

ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। বুধবার (৫ জুলাই) মধ্যরাতের পর এই হামলা শুরু হয়, যা কিয়েভ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে সংঘটিত হয়েছে।

রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বিভিন্ন ভবন, রেলওয়ে স্টেশন এবং গুদামঘরকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এতে ৪৫ জন আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, অংশীদারদের কাছ থেকে অ্যান্টি-ব্যালিস্টিক সিস্টেম পেতে বিলম্ব হওয়ার কারণে এই হামলা প্রতিরোধ করা সম্ভব হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভের রসদ সরবরাহ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে, যেগুলো বিভিন্ন সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্রের মজুত ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল।

এছাড়াও, কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী তিনটি পণ্যবাহী জাহাজেও হামলা হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন