রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা

দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটের ব্যবধানে ৭টি বিস্ফোরণ ঘটেছে।

দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় বুধবার ভোরে ২০ মিনিটের ব্যবধানে অন্তত ৭টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণগুলো জেবেল আলি শিল্পাঞ্চলে হয়, যা দুবাইয়ের উপকূলে অবস্থিত।

প্রেস টিভি এবং স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দরের আশপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তবে, এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা এই ঘটনার দায় স্বীকার করেনি।

এ ঘটনার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আগুনের ভিডিও ধারণ করার সময় দুজনকে গ্রেপ্তার করেছে।

জেবেল আলি শিল্পাঞ্চল বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে পরিচিত। এখানে ১৫০টি দেশের ১১ হাজারের বেশি সংস্থার কার্যালয় রয়েছে, যা আমিরাতের প্রধান বাণিজ্য ও শিল্প কেন্দ্র।

বিজ্ঞাপন