জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি আজ বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদের গণহত্যা অব্যাহত ছিল। জুলাই আন্দোলনে ৮৪৩ জনের হত্যার রেকর্ড থাকলেও বাস্তবে আরও অনেককে হত্যা করা হয়েছে।
প্রতিমন্ত্রী ইশারাক বলেন, খুনি হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন রয়েছে তা একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে তিনি আশ্বস্ত করেন যে, যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে সরকার।
তিনি আরও বলেন, যারা রাজপথে নিজেদের প্রাণ উৎসর্গ করেছে, তাদের অবদান কখনোই ভোলা যাবে না। সরকার বর্তমানে অস্থিতিশীলতার জন্য দায়ী ব্যক্তিদের সঙ্গে ফ্যাসিস্ট দলের কোনো যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে।