মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
খেলাধুলা

চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন প্রতিভা ভ্যালেন্তিন বার্কো

চেলসি আর্জেন্টাইন মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্কোকে সাত বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে।

চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন প্রতিভা ভ্যালেন্তিন বার্কো

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্কোকে সাত বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে চেলসি। রবিবার (২ আগস্ট) ক্লাবটি স্টামফোর্ড ব্রিজে এই প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়।

২২ বছর বয়সী বার্কো ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গ থেকে চেলসিতে যোগ দিয়েছেন। তিনি মাঠে একাধিক পজিশনে খেলার সামর্থ্য রাখেন, যা ক্লাবটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বার্কো মাঝমাঠের পাশাপাশি উইঙ্গার ও লেফটব্যাক হিসেবেও খেলতে সক্ষম।

গত মৌসুমে স্ট্রাসবুর্গের হয়ে ৫৮ ম্যাচে ৩ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন তিনি। আর্জেন্টিনার জাতীয় দলে ৫ ম্যাচে ২ গোল করার পরও ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে।

চেলসির নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ক্লাবটি বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে। এর আগে ড্যানি ওয়েলবেক, মর্গ্যান রজার্সসহ পাঁচজন ফুটবলারকে দলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন