সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

সেপ্টেম্বরে শুরু হচ্ছে 'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ' ফুটবল প্রতিযোগিতা

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ' ফুটবল প্রতিযোগিতা, অংশগ্রহণ করবে ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান।

সেপ্টেম্বরে শুরু হচ্ছে 'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ' ফুটবল প্রতিযোগিতা

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে স্কুল ও কলেজ পর্যায়ে 'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ' ফুটবল প্রতিযোগিতা শুরু হবে।

৩ আগস্ট, সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

মাহদী আমিন উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করা। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া ও সংস্কৃতির সম্মিলন ঘটবে এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন