বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

রোনালদোর ২০০৮ মৌসুম ব্যালন ডি'অরের সেরা নির্বাচিত

রোনালদোর ২০০৮ মৌসুম ব্যালন ডি'অরের সেরা নির্বাচিত হয়েছে, মেসির ২০১২ মৌসুম দ্বিতীয়।

রোনালদোর ২০০৮ মৌসুম ব্যালন ডি'অরের সেরা নির্বাচিত

ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সেরা হওয়ার প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে, ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকালের সেরা মৌসুম হিসেবে ২০০৮ সালে রোনালদোর অর্জনকে নির্বাচিত করা হয়েছে।

ব্যালন ডি’অর কর্তৃপক্ষের আয়োজিত ভোটে, ২০০৮ সালের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর পারফরম্যান্সকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়। এই ভোটে অংশগ্রহণকারী সমর্থকদের মধ্যে প্রতি ভোটের জন্য ১ ইউরো খরচ করতে হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ টাকা।

মেসি আটবার ব্যালন ডি’অর জিতলেও, ২০০৮ সালের রোনালদোর মৌসুমটি কেন সেরা নির্বাচিত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের উদ্দেশ্য ছিল পুরস্কারটির ইতিহাসে সেরা মৌসুম নির্ধারণ করা।

ভোটের ফলাফলে দেখা যায়, মেসির ২০১২ সালের মৌসুম দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে তিনি রেকর্ড ৯১ গোল করেছিলেন। এছাড়া, তালিকার প্রথম ১২টি স্থানে মেসি ও রোনালদো নিজেদের বিভিন্ন মৌসুমের পারফরম্যান্সের সুবাদে আধিপত্য বিস্তার করেছেন।

ব্যালন ডি’অর কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ৫ হাজারের বেশি সমর্থক একাধিকবার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪৪ জন ১০ থেকে ২৬ বার এবং ৩০০ জন ৫ থেকে ৯ বার ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন