সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

খেলোয়াড় সংকটে বাতিল হলো বার্সেলোনার প্রীতি ম্যাচ

বার্সেলোনার প্রীতি ম্যাচ খেলোয়াড় সংকটের কারণে বাতিল হলো।

খেলোয়াড় সংকটে বাতিল হলো বার্সেলোনার প্রীতি ম্যাচ

খেলোয়াড় সংকটের কারণে শেষ মুহূর্তে বাতিল হলো বার্সেলোনার প্রীতি ম্যাচ। সোমবার ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব প্রেস্টনের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সেন্ট জর্জ পার্কে দর্শকশূন্য মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে চোটের কারণে মূল দলের পর্যাপ্ত ফুটবলার না থাকায়, রিজার্ভ দলকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রেস্টন।

এমন পরিস্থিতিতে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। বর্তমানে, দেশে ফেরার আগে হান্সি ফ্লিকের দল কেবল একটি অনুশীলন সেশনই সম্পন্ন করবে।

এর আগে ইংল্যান্ড সফরে বার্মিংহামের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে টাইব্রেকারে পরাজিত হয় কাতালানরা।

বিজ্ঞাপন