শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভোপালে কৃষক বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা

ভোপালে কৃষকদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা।

ভোপালে কৃষক বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে কৃষকদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কৃষকরা সরকারের কাছে ন্যায্য মূল্যে উৎপাদিত শস্য বিক্রির দাবি জানিয়ে ‘কৃষক ক্রান্তি পদযাত্রা’ শুরু করেন।

২৯ জুলাই, বুধবার, মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ থেকে হাজারও কৃষক রাজধানী ভোপালের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবনের দিকে পদযাত্রা করেন। তারা ন্যূনতম সহায়ক মূল্যে উৎপাদিত মুগ ডাল কেনা, সার বিতরণ ব্যবস্থার উন্নতি এবং কৃষিখাতে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান।

বিক্ষোভ চলাকালীন সড়কে উত্তেজনা দেখা দেয় এবং আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ব্যরিকেড ভেঙ্গে প্রবেশ করার চেষ্টা করেন, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এই আন্দোলন 'সংযুক্ত কিষাণ মোর্চা'র অন্তর্ভুক্ত ১৯টি কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

বিজ্ঞাপন