বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
সতর্কবার্তায় আরও জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এ অবস্থায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।