বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
রাজনীতি

যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ

যশোরে জামায়াতের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ

যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে যশোরের নীলগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে এমপি গোলাম রসুলের মেয়ের সঙ্গে একটি বিতর্কের ঘটনা ঘটে। এমপি কন্যা মাদরাসা বন্ধ করতে তালা হাতে নিয়ে উদ্যত হলে স্থানীয়রা বাধা দেন। এই সময় এমপি কন্যা এক অভিভাবকের মাথায় আঘাত করলে রেক্সোনা নামের একজন আহত হন।

এই ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে অবস্থান নেন এবং ভাঙচুর চালান। সংঘটিত বিক্ষোভের কারণে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ জনতা অবস্থান ত্যাগ করে। তবে এমপি গোলাম রসুলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন