বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের হুঁশিয়ারি

ভারতের ককরোচ জনতা পার্টির মুখপাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।

ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের হুঁশিয়ারি

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজিপি) মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি অভিযোগ করেছেন যে, ভারত সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের ঘটনা ঘটছে। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি জানান, ‘বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীরা নজরদারি ও হয়রানির শিকার হচ্ছেন।’

আশুতোষ রাঙ্কা আরও বলেন, দিল্লিতে আন্দোলনকারীদের সহায়তা করা স্বেচ্ছাসেবকদেরও আটকের খবর পাওয়া যাচ্ছে। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে।

তিনি বলেন, ‘যদি ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা কিংবা বিজেপি ও তার মিত্র শাসিত রাজ্যগুলোর পুলিশ নতুন কোনো মামলা করে, তাহলে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হব।’

এছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া লিখিত সমঝোতা এবং তা বাস্তবায়নের সময়সূচি আগামী মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন