সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ ঘোষণা

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ ঘোষণা হবে।

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ ঘোষণা

সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় আজ ঘোষণা করা হবে।

ঢাকার বিশেষ জজ 'আদালত-২' এর বিচারক আয়েশা নাসরিন আজ (২৯ জুলাই) এই রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে ১৫ জুলাই।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করে দুদক। ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে নোটিশ দিয়েছিল দুদক।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের বিবরণী দাখিল করেননি। ২০২৫ সালের ১৪ জানুয়ারি, রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন