সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে আদালত ৩ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ১৫ জুলাই এই রায় ঘোষণা করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এস কে সুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। মামলাটিতে সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে নোটিশ দেয় দুদক। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের বিবরণী দাখিল করেননি।
২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।