বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
রাজনীতি

বিএনপির জাতীয়তাবাদী শব্দটি বাদ দিতে হবে: সারজিস আলম

সারজিস আলম বলেছেন, বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটি বাদ দিতে হবে।

বিএনপির জাতীয়তাবাদী শব্দটি বাদ দিতে হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, সবকিছুতে দলীয়করণ হলে বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটি বাদ দিতে হবে। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির’ সমাবেশে সোমবার বিকেলে এ কথা বলেন।

সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি সরকার সবকিছু দলীয়করণ করছে এবং যারা ধানের শীষে ভোট দেয়, তাদের জন্য সরকারের সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। অন্যদিকে, অন্যান্যরা বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, “সবকিছু যদি দলীয়করণ হয়ে যায়, তাহলে বিএনপির নাম থেকে তাদের জাতীয়তাবাদী শব্দটা বাদ দিয়ে দিতে হবে। তারা দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে।”

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী টকশো ও মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসবে। কিন্তু আপাতত তিনি হেলিকপ্টার নিয়ে চলে গেছেন।”

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন