সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাসনাত আব্দুল্লাহর বক্তব্য: পালিয়ে যাবে না বলে আসবে না

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পালিয়ে যাওয়ার কথা বলে কেউ আসবে না।

হাসনাত আব্দুল্লাহর বক্তব্য: পালিয়ে যাবে না বলে আসবে না

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না।'

তিনি গতকাল সোমবার রাতে মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 'ওখান থেকে আসার কথা বলে নেতা-কর্মীদেরকে বের করবে, আর তারা গণপিটুনি খাবে।'

এ সময় তিনি আরও বলেন, 'একটি বৃহৎ দাবীদারী দল ট্রাঙ্ক, গোলাবারুদ, পার্শ্ববর্তী বিদেশী শক্তি, টাকা পয়সা কোনো কিছুই তাদেরকে ঠেকায়ে রাখতে পারেনি।'

হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, 'তারা এখন টেলিগ্রামলীগে পরিণত হয়েছে।'

তিনি তরুণ প্রজন্মের বাস উপযোগী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন