মার্কিন সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের কৌশলগত পরিকাঠামো, বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থা ও আন্তর্জাতিক ট্রানজিট করিডোরগুলো পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
২৬ জুলাই, রোববার, সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা করেন এবং দ্রুত পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর সাথে আঞ্চলিক যোগাযোগ ও পরিকাঠামো বৃদ্ধি করাকে ইরানের মূল কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ও সংযুক্ত করা সম্ভব হলে তা অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ট্রানজিট করিডোরের বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।"
এছাড়া, তিনি জানান, এই উদ্যোগ ইরানের ভূ-রাজনৈতিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারে সহায়ক হবে।