শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়ার প্রেসিডেন্টের শান্তি প্রচেষ্টা: ইসরায়েলি চুক্তির লক্ষ্যে পদক্ষেপ

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারায়া ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তির প্রচেষ্টার কথা জানিয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্টের শান্তি প্রচেষ্টা: ইসরায়েলি চুক্তির লক্ষ্যে পদক্ষেপ

ইসরায়েলের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারায়া। তিনি জানান, দামেস্ক তেল আবিবের সাথে একটি স্থায়ী নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে।

২৬ জুলাই, রোববার, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট শারায়া বলেন, "আমরা বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছি।"

তিনি আরও উল্লেখ করেন, "আমরা ইসরায়েলের সাথে যেকোনো ধরনের মুখোমুখি সংঘাত এড়িয়ে চলছি এবং এতে আমাদের কোনো স্বার্থ নেই।" সিরিয়ার প্রেসিডেন্টের মতে, এই নিরাপত্তা চুক্তি সফল হলে তা সার্বিক শান্তির পথ উন্মোচন করবে।

তবে তিনি স্পষ্ট করে জানান যে, চুক্তি হলেও গোলান মালভূমির ওপর সিরিয়ার ঐতিহাসিক ও বৈধ অধিকার কোন অবস্থাতেই বিসর্জন দেওয়া হবে না।

ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক হামলা ও ভূখণ্ড দখলের প্রেক্ষাপটে সিরিয়ার এই কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

বিজ্ঞাপন