রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর
আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন সেনা নিহত বা আটক হয়নি: যুক্তরাষ্ট্রের দাবি

সিরিয়ায় মার্কিন সেনাদের নিহত হওয়ার দাবি ইরান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ায় মার্কিন সেনা নিহত বা আটক হয়নি: যুক্তরাষ্ট্রের দাবি

সিরিয়ায় মার্কিন সেনাদের নিহত হওয়ার বিষয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, সম্প্রতি ওই অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত বা আটক হয়নি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের এই দাবিকে অস্বীকার করেছে। সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের মধ্যে কেউ নিহত বা বন্দি হয়নি।

এর আগে, ইরান দাবি করেছিল যে, সিরিয়া ও জর্ডান সীমান্তের আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের হত্যা করেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, সিরিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, আল-তানফ ঘাঁটিতে ইরানের কোনো হামলার ঘটনা ঘটেনি। সিরিয়ার তথ্য অনুযায়ী, ওই ঘাঁটি থেকে মার্কিন সেনারা গত ফেব্রুয়ারিতেই সরে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি সামনে এসেছে।

বিজ্ঞাপন