রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী: মার্কিন ট্যাক্সে ইসরায়েলের সমালোচকদের চুপ করাচ্ছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, মার্কিন করদাতাদের অর্থ দিয়ে ইসরায়েল সমালোচকদের দমন করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী: মার্কিন ট্যাক্সে ইসরায়েলের সমালোচকদের চুপ করাচ্ছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেছেন, মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলের সমালোচকদের দমন করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, বিদেশি প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ইসরায়েলের ব্যাপক প্রভাব বিস্তারের বিষয়টি কীভাবে দেখা হচ্ছে, যখন দেশটি যুক্তরাষ্ট্র প্রশাসনকে ‘জেতা সম্ভব নয়’ এমন একটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।

ইরানের এই শীর্ষ কূটনীতিক ‘টাইম’ ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল ইসরায়েলের একটি প্রভাব বিস্তারকারী প্রচারণা পরিচালনা করছেন, যার লক্ষ্য ট্রাম্পপন্থী ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) সমর্থকগোষ্ঠী।

আরাঘচি আরও অভিযোগ করেন, 'এর চেয়েও খারাপ বিষয় হলো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে দেশটির সমালোচকদের নীরব করার চেষ্টা করছে।' তিনি জানান, এসব বিষয় শিগগিরই প্রকাশ পাবে।

এদিকে, আরাঘচির এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন