শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৬৬, বরিশাল বিভাগে ৫৮, খুলনা বিভাগে ৩৮, রংপুর বিভাগে ২৩ এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে মোট ২৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে (১৭ জন) ঘটেছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ৫, চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা বিভাগে ৩, বরিশাল বিভাগে ২ এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন