শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ
স্বাস্থ্য

হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭১

হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭১।

হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭১

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছেন ৬৮৪ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন। ফলে, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭ হাজার ৮১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন