শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

টরন্টোতে দাবানলের ধোঁয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি

টরন্টো শহর দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে, স্বাস্থ্য সতর্কতা জারি।

টরন্টোতে দাবানলের ধোঁয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি

কানাডার টরন্টো শহর ভয়াবহ দাবানলের প্রভাবে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে। শহরটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে।

১৫ জুলাই বুধবার, শহরের আকাশে গাঢ় কমলা রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ে। এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্সে টরন্টোর বাতাসের মান ১০ ছাড়িয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশ বলে জানিয়েছে কানাডার আবহাওয়া অধিদফতর।

এই পরিস্থিতির কারণে ফিফা ফ্যান ফেস্টিভ্যালসহ সব ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।

বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টার দিকে টরন্টোর বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল।

অন্টারিও প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে গত কয়েক দিন ধরে দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা জানান, তীব্র বাতাসের কারণে ধোঁয়া দক্ষিণের দিকে ছড়িয়ে পড়ছে, যা এই বিপর্যয়ের কারণ।

বিজ্ঞাপন