মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলন, যান চলাচল বন্ধ

শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল বন্ধ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হচ্ছে।

শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলন, যান চলাচল বন্ধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা থেকে তারা সেখানে অবস্থান নিয়েছে, ফলে শাহবাগ থেকে বিভিন্ন গন্তব্যে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, ৫০-৬০ জন শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে শাহবাগে অবস্থান করছে। তারা আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটায় আবার কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে, আন্দোলনরতদের সচিবালয়ে প্রবেশের চেষ্টা পুলিশের দ্বারা পণ্ড হয়ে যায়।

বিকেলে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় থেকে সচিবালয়ে এসে পৌঁছায়। এ সময় তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এরপর তারা সেখানেই অবস্থান নেয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। একই দাবিতে রাজধানী উত্তরায় আবারও সড়ক অবরোধ করেছেন এইচএসসি শিক্ষার্থীরা। দুপুর দেড়টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এছাড়া, রাজধানী ছাড়াও বিভিন্ন জেলাতে একই দাবিতে বিক্ষোভ চলছে।

বিজ্ঞাপন