প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার কোনো উগ্র গোষ্ঠীকে প্রশ্রয় দেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন জরুরি, যাতে ভবিষ্যতে স্বৈরাচার রুখতে সক্ষম হওয়া যায়।
প্রধানমন্ত্রী জানান, বিগত ১৭ বছর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে। তিনি সরকারি প্রণোদনার সব কার্ড একটি সর্বজনীন কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, "যদি সরকার ব্যবসা–বাণিজ্যের সামনের সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারে, তাহলেই আমরা শহিদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।"