শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
খেলাধুলা

বিশ্বকাপ সেমিফাইনালে আজ ইংল্যান্ড-আর্জেন্টিনা মুখোমুখি

আজ রাতে বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

বিশ্বকাপ সেমিফাইনালে আজ ইংল্যান্ড-আর্জেন্টিনা মুখোমুখি

বিশ্বকাপ ফুটবলের মেগা সেমিফাইনালে আজ রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। একদিকে ১৯৬৬ সালের পর দীর্ঘ ৬০ বছরের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইংল্যান্ড; অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে ইতিহাসের পাতায় অমর হতে চায় মেসির আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড নকআউটে ডিআর কঙ্গো, মেক্সিকো এবং সবশেষে নরওয়েকে অতিরিক্ত সময়ে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে। বিপরীতে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাও গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারানোর পর নকআউটে কেপ ভার্ডে, মিশর ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে টানা ১২০ মিনিটের দমবন্ধ করা স্নায়ুযুদ্ধ পার করে আটলান্টার সেমিফাইনালে পা রেখেছে।

বুধবার (১৫ জুলাই) এই সেমিফাইনালের সমস্ত স্পটলাইট কেড়ে নিয়েছে ৩৯ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসির এক ঐতিহাসিক মাইলফলক। ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন্ডির থেকে শুরু করে সম্ভাব্য সব ট্রফি ছুঁয়ে দেখা মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি অপূর্ণতা ছিল—তিনি কখনোই ইংল্যান্ডের মুখোমুখি হননি। ২০০৫ সালের এক প্রীতি ম্যাচে সুযোগ এলেও ক্যারিয়ারের শুরুতে দেখা লাল কার্ডের খেসারত দিতে গিয়ে সেবার থ্রি লায়ন্সের বিপক্ষে খেলা হয়নি তার।

দীর্ঘ দুই দশক পর নিজের প্রথম গোল্ডেন বুট ও টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল নিশ্চিতের মিশনে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছেন এলএমটেন। টুর্নামেন্টে ৬ ম্যাচে ৮ গোল করা মেসির জন্য এটি যেমন আবেগপূর্ণ, তেমনই ইংল্যান্ডের ডিফেন্সের জন্য এক চরম পরীক্ষা।

অন্যদিকে, থ্রি লায়ন্সদের শিবিরে হ্যারি কেইন ও জুড বেলিংহামের যুগলবন্দি (দুজনেরই ৬টি করে গোল) যেমন ভরসা দিচ্ছে, তেমনই বড় ধাক্কা হয়ে এসেছে তারকা মিডফিল্ডার ডিক্লান রাইসের অসুস্থতা ও অভিজ্ঞ জর্ডান হেন্ডারসনের কবজির চোট।

আটলান্টার আকাশ মেঘলা এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের আধুনিক ছাদ ও আলোর নিচে আজ মহারণ উপভোগ করবেন ৬৮ হাজারেরও বেশি দর্শক। অপ্টার সুপারকম্পিউটারের গাণিতিক সমীকরণে অবশ্য ৩৯.১% জয়ের সম্ভাবনা নিয়ে কিছুটা এগিয়ে রয়েছে ইংল্যান্ড, বিপরীতে আর্জেন্টিনার নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনা ৩১.৬% এবং ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৯.৩%।

অতীত রেকর্ডের পাতায় ১৪টি লড়াইয়ের মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টিতে এবং আর্জেন্টিনা ৩টিতে। আজ রাতে আমেরিকান-মরোক্কান রেফারি ইসমাইল আলফাতের বাঁশির শেষ ফু-তেই নির্ধারিত হবে কার কপালে জুটবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের স্বপ্নের ফাইনালের টিকিট আর কার পথচলা থমকে যাবে শেষ চারের ট্র্যাজেডিতে।

বিজ্ঞাপন