শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের অনুমতি দেওয়া হবে না

ইরান যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে দেবে না বলে মন্তব্য করেছেন জুলফিকারি।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের অনুমতি দেওয়া হবে না

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধ অভিযান পরিচালনাকারী ইউনিট খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি।

তিনি হরমুজ প্রণালির সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিবৃতি দিতে গিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তার হামলার মাধ্যমে ইরানকে ক্রমাগত নিরাপত্তাহীন করে তুলছে।

জুলফিকারি স্পষ্টভাবে উল্লেখ করেন, ইরান কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে দেবে না এবং এটিই ইরানের 'অপরিবর্তনীয় রেড লাইন'।

তিনি আরও হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তবে এই অঞ্চলের সমস্ত অবকাঠামোকে এমনভাবে লক্ষ্যবস্তু করা হবে যেন এ অঞ্চলের কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে।

বিজ্ঞাপন