শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত
জাতীয়

সৌদী আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু, পরিবারের সদস্যরা সহযোগিতা কামনা করেছেন।

সৌদী আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টার দিকে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মালেকের সন্তান। পরিবার সূত্রে জানা যায়, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতেন এবং রিয়াদ শহরে ব্যবসায়ীক মালামাল কিনতে গিয়েছিলেন।

দুর্ঘটনার সময় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়, ফলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুত্বর আহত হয়ে সজীব ও সুজন ঘটনাস্থলেই মারা যান।

নিহত দুই ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা জানান, ঘটনাটি সম্পর্কে তাদের জানা নেই, তবে খোঁজখবর নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন